জাতীয় সড়কে পুলিশের গাড়ি উল্টে গিয়ে ১১ জন পুলিশ কর্মী আহত। এই ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায় ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে। সোমবার জাতীয় সড়ক দিয়ে পুলিশ বোঝাই ভ্যান যাবার পথে অপর একটি গাড়িকে ওভার টেক করার সময় এই পথ দুর্ঘটনাটি ঘটে। এই পথ দুর্ঘটনার জেরে ১১ জন আহত হয়। তরিঘড়ি আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। যানাজায়, সোমবার কোচবিহার থেকে প্রশিক্ষন শেষ করে পুলিশ কর্মীরা কল্যাণীতে যাবার পথে ইসলামপুরে কলেজ মোড় এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। তারা সকলেই চিকিৎসাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে।
প্রশিক্ষন থেকে ফেরা এবং আহত এক পুলিশ কর্মী মোরসুদ রেজা জানান, তারা ৫ জন WBNVF ট্রেনিং শেষ করে কল্যাণীতে যাবার পথে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় তাদের সাথে থাকা আরও বেশকিছু অফিসার ছিলেন তারা সকলেই আহত। বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।
উত্তরদিনাজপুর